রামপুরায় ৬ বছর বয়সী শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা, নরসিংদীতে ১৫ বছর বয়সী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর খুন এবং হাজারিবাগে স্কুল ছাত্রীকে হত্যা;
নারীদের অধিকার নিয়ে যারা ব্যবসা করে সেই নারীবাদীরা কই? উক্ত ব্যবসার বাম্পার ফলন দেখলেই যারা রাস্তায় নেমে পড়ে সেই উগ্রবাদীরা কই? একটা নয় দুটো নয় পরপর তিনটি ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে কিন্তু তারা মাঠে নামে নাই অথচ তাদের লেংটা হওয়ার স্বাধীনতা, পশ্চিমা কালচার নামক দাসত্বে একটু খোচা দেন দেখবেন ঘেউঘেউ করতে করতে রাস্তায় নেমে পড়েছে।
জামায়াত আমীরের হ্যাক হওয়া একাউন্টের একটা পোস্টকে ঘিরে তারা মশাল হাতে রাস্তায় নেমে পড়ে, টিপ পড়তে নিষেধ করাকে কেন্দ্র করে সুনামি সৃষ্টি করে বিড়ি খেতে বাধা দেয়ায় কেয়ামত ঘটিয়ে দেয়া উগ্রবাদীরা পরপর তিনটি ইস্যুতেই নিশ্চুপ! ধর্ষণের পর একজন নারী বিচার চেয়ে বিচার না পেয়ে উল্টো আবারও ধর্ষণ ও খুনের শিকার হলো অথচ এই নারীবাদী ব্যবসায়ীরা চুপ! এরা আসলেই নারীদের অধিকার নিয়ে ব্যবসা করে। নারীদের মৌলিক অধিকার নিয়ে তারা কখনোই কথা বলে না এরা মূলত পশ্চিমা মতবাদ প্রচারের দালাল।
লেখক, মুফতী রবিউল ইসলাম।

COMMENTS